শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ভবিষ্যৎ ইসরায়েলি আক্রমণ ঠেকাতে অস্ত্র রেখে দিবে হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

হামাসের একজন জ্যেষ্ঠ নেতা খালেদ মেশাল বলেছেন, যেকোনো যুদ্ধ-পরবর্তী চুক্তির অধীনে প্রতিরোধ গোষ্ঠিটি তাদের অস্ত্র ধরে রাখবে। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং নতুন করে ইসরায়েলি আক্রমণ রোধে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব করেছেন তিনি।

মেশাল বলেন, ভবিষ্যৎ ইসরায়েলি আক্রমণ ঠেকাতে একটি কাঠামোর অধীনে হামাস তাদের অস্ত্র রেখে দিবে। এই কাঠামোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং নতুন ইসরায়েলি যুদ্ধ প্রতিরোধে গাজার সীমান্ত বরাবর একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। তিনি জোর দিয়ে বলেছেন, নিরস্ত্রীকরণ ফিলিস্তিনিদের কাছে অগ্রহণযোগ্য।

মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেশাল বলেন, ‘‘গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধ যাতে ফিরে না আসে আমরা তার নিশ্চয়তা চাই।’’

মেশাল বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে হামাসকে অস্ত্র সমর্পন করতে চাপ বাড়ানো হয়েছে। চাপ প্রয়োগের এই অভিযোগ তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিদেশিদের দিকে আরোপ করেন। কিন্তু তিনি বলেন, আত্মরক্ষার উপায় ফিলিস্তিনিরা ত্যাগ করবে না। কারণ হিসেবে ফিলিস্তিনি দলগুলোর নিরস্ত্র থাকার সময় দশককালের সহিংসতার শিকার হওয়ার দিকে ইঙ্গিত করেন।

তিনি বলেন, ‘‘ফিলিস্তিনিদের নিরস্ত্র করা মানে তাদের আত্মা কেড়ে নেওয়া। দখলদারিত্বের সাথে আমাদের অভিজ্ঞতা হল যে, ফিলিস্তিনি অস্ত্র তুলে নেওয়া হলে গণহত্যা শুরু হয়—সাবরা ও শাতিলা থেকে শুরু করে ফিলিস্তিনি ইতিহাস জুড়ে সংঘটিত গণহত্যা যার উদাহরণ।’’

দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনমেশাল বলেন, এর পরিবর্তে হামাস শান্তি নিশ্চিত করতে এবং যুদ্ধ ফিরিয়ে আনা আটকাতে এমন ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত, যার মধ্যে রয়েছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং গাজার সীমান্ত বরাবর একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন। দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএফআইএল) অনুরূপ হবে এই বাহিনী। তিনি বলেন, ‘‘সীমান্তে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী থাকলে আমাদের কোনো সমস্যা নেই।’’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৮ নভেম্বর একটি মার্কিন-খসড়া প্রস্তাব অনুমোদন করেছে, যা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতাকে সমর্থন করতে ২০২৭ সালের শেষ পর্যন্ত গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক মিশন তৈরির অনুমোদন দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর