শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জয়পুরহাট সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টাকারীরা দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য জয়পুরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জেলা শহরেও বিজিবির টহল বাড়ানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

বিজিবি সূত্র জানিয়েছে, গত ১২ ডিসেম্বর ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি বিবেচনায় একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক পৃথক টহল দলের মাধ্যমে বিরামহীন কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি, সব ধরনের যানবাহন, মোটরসাইকেল এবং বিচ্ছিন্নভাবে চলাচলকারী ব্যক্তিদের কঠোর তল্লাশি করা হচ্ছে। সীমান্তের পাশাপাশি জয়পুরহাট জেলা শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো প্রকার আতঙ্ক না ছড়ায়, সেদিকে খেয়াল রেখে পুলিশ স্টেশনের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বিজিবি সদস্যদের নিয়ে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দুটি পিকআপযোগে এই টহল দল জেলা শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি করছে বলে জানিয়েছে বিজিবি। 

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ঢাকার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা সীমান্ত এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে— এমন আশঙ্কায় আমরা সতর্কতা বাড়িয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য আমাদের অধীনস্থ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া, চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং জেলা শহরেও বিজিবির টহল চলছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর