শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাতিল হয়েছে মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০১

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে নির্ধারিত সাক্ষাৎ সোমবার (১৫ ডিসেম্বর) বাতিল হয়েছে। তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

ইন্ডিয়া ট্যুরে মেসির অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও দেখা করার কথা ছিল। ২১ মিনিটের প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন। তার সফরের মধ্যে রয়েছে জর্ডান, ইথিওপিয়া ও ওমান। ভারত ছাড়ার আগে তিনি জানান, এই তিন দেশে ভারতের দীর্ঘকালীন সম্পর্ক এবং বিস্তৃত দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে।

মেসির তিন দিনের ভারত সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার আগমনে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইতে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। সফরের সমাপ্তি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর