শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১

মানিকগঞ্জে শহরের জেলা পরিষদ এলাকায় এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের দুটি পৃথক ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে শহরের জেলা পরিষদ এলাকায়। এরপর কিছুক্ষণ পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিকট শব্দে আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান এবং এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং বিস্ফোরক ধ্বংসকারী ইউনিটও পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর