শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কক্সবাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

কক্সবাজার বাইপাস সড়কের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের বাস টার্মিনালের দক্ষিণ-পশ্চিমে পুলিশ লাইনস্ লাগোয়া বাস কাউন্টারে ‘দোয়েল এক্সপ্রেস’ নামে পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কলাতলীর বাইপাস এলাকায় পার্কিং করা একটি বিলাসবহুল বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই বাসটির সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয় এবং পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, বাসের চালকের সঙ্গে কথা বলেছি। হেলপার ভেতরে ছিল এবং সাউন্ডবক্সে গান শুনছিলো। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর