শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুদ্ধবিরতি লঙ্ঘন

নেতানিয়াহুকে কঠোর বার্তা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার উপ-প্রধান রায়েদ সাদসহ চারজনকে হত্যা ও যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

গতকাল ওভাল অফিসে এক প্রশ্নের জাবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস নেতাকে হত্যার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না সে বিষয়ে তার প্রশাসন খতিয়ে দেখছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, হোয়াইট হাউস থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'কঠোর ব্যক্তিগত বার্তা' পাঠানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, গত শনিবার গাজা সিটিতে রায়েদ সাদ ও আরও তিনজনকে হত্যার ঘটনাকে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য জানায়নি, কিংবা পরামর্শও নেয়নি।

গাজায় হামাসের শীর্ষ নেতা খালিল আল-হাইয়া নিশ্চিত করেন, ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন। জায়নবাদীরা রায়েদ সাদকে হত্যার জন্য এর আগেও একাধিকবার চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার এক বিমান হামলায় তার মৃত্যু হয়। অথচ, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি চলমান রয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় অন্তত ৩৯১ ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬৩ জন আহত হয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর