শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসি সচিব

রোববার কমিশনে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮

দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামিকাল রোববার (২৮ ডিসেম্বর) কমিশনের বৈঠকে তাদের ভোটার হওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

ইসি সচিব জানান, ঢাকার গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার হওয়ার জন্য নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তারেক রহমান ও জাইমা রহমানের ছবি তোলা, আঙুলের ছাপ ও ডিজিটাল স্বাক্ষরসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজও শেষ। ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী কোনো যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পূর্ণ এখতিয়ার কমিশনের রয়েছে।

বর্তমানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত থাকায় নতুন করে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়। সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করতেই আগামীকাল পূর্ণ কমিশনের বৈঠকে নথিটি তোলা হবে। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথি পর্যালোচনার ভিত্তিতে এই আবেদন মঞ্জুর করতে পারে। ইসি সচিবের মতে, কমিশনের সবুজ সংকেত পেলেই তাদের ভোটার তালিকায় নাম উঠবে।

সচিব আরও জানান, আজই হয়তো তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর তৈরি হয়ে যাবে। তবে নিবন্ধনের তথ্য সার্ভারে আপলোড করার পর ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি এবং সই মিলিয়ে দেখার মতো কিছু কারিগরি কাজ বাকি আছে। এসব যাচাই-বাছাই সফলভাবে শেষ হওয়ার পর চূড়ান্তভাবে এনআইডি নম্বর ইস্যু করা হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরে আসার পর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের আইনি অধিকার ও ভোটার হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর কালকের কমিশনের সিদ্ধান্তের দিকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর