শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৬:৫৩

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার (০৪ জানুয়ারি) থেকে সোমবার (০৫ জানুয়ারি) পর্যন্ত জেলার ১২টি উপজেলায় ১৩টি থানার মধ্যে নাগরপুর, মির্জাপুর, সখিপুর, ঘাটাইল, মধুপুর গোপালপুর ও টাঙ্গাইল সদর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মো. পনির আহম্মেদ, মো. রায়হান মিয়া, মো. নাজমুল হাসান নাঈম, মো. আহাদুল্লাহ, রফিজ উদ্দিন, মো. মালেক, ইসহাক আলী, আনন্দ সাহা, আবুল হোসেন, মো. মোফাজ্জল হোসেন এবং খোরশেদ আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দ্যা পেনাল কোড ১৮৬০ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়-ভীতি প্রর্দশন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পাঁয়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করার জন্য প্রক্রিয়া হচ্ছে। এদিকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর