শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৬:৫৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে।

রবিউল ইসলাম (৩৫) সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিএসএফের বরাত দিয়ে ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, রবিউল মৃগী রোগী ছিলেন। শনিবার রাতে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর রোববার ভোরে নদী থেকে খালি শরীরে বিএসএফের হাতে আটক হন তিনি। বিএসএফের ক্যাম্পে নিয়ে গেলে হঠাৎ খিঁচুনি শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, রোববার রাতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে অসুস্থ হয়ে রবিউল মারা গেছেন বলে জানায় বিএসএফ সদস্যরা। রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন এ কথা তার পরিবার‌ও জানিয়েছেন।

কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ভারতে মৃত রবিউল ইসলামের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এরপর তাকে ফেরত দেওয়া হবে। সঠিক সময় জানানো হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর