প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৮:১০
চাঁদপুরের কচুয়ায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মচারীর স্বর্ণের কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন নোয়াগাঁও লতিফপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী বাবুর্চি শিরিনা আক্তার প্রতিদিনের ন্যায় তাঁর কর্মস্থলে যাওয়ার সময় সকালে বাড়ির পাশের রাস্তায় পৌঁছার সাথে সাথেই পূর্বে থেকে উতপেতে থাকা ছিনতাইকারী দল মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীদর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি প্রশাসনের নিকট অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন আমরা এধরণের কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন: