শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

উত্তর গাজায় দখল বৃদ্ধি, দক্ষিণে বোমা হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৮:১৪

ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় পূর্ব গাজায় দখলের সীমানা আরও বাড়িয়েছে। গাজা সিটির তুফাহ, শুজাইয়া ও জেইতুন এলাকায় এই সীমানা বাড়ানোর ফলে ফিলিস্তিনিরা সংকুচিত হয়ে পড়েছে।

আলজাজিরার মাঠ পর্যায়ের তথ্যানুযায়ী, সোমবার ইসরায়েলি বাহিনীর এই তৎপরতা গুরুত্বপূর্ণ সালাহ আল-দিন সড়কের কাছে চলে এসেছে। ফলে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বর্তমানে ইসরায়েল গাজা ভূখণ্ডের ৫০ শতাংশের বেশি এলাকা দখল করে রেখেছে।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও প্রতিদিন তা লঙ্ঘন করা হচ্ছে। চুক্তি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪১৪ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ১৪৫ জন আহত হয়েছেন। আলজাজিরা জানায়, ইয়েলো লাইন (ইসরায়েলের দখল সীমা) বাড়ানোর মূল উদ্দেশ্য হলো পূর্বদিকের আরও এলাকা দখল করে নেওয়া এবং মানুষের আশ্রয় নেওয়ার জায়গা কমিয়ে ফেলা। জেইতুন, শুজাইয়া ও তুফাহ এলাকার মানুষ বাড়িতে ফিরতে পারছেন না। ফলে আশপাশের এলাকাগুলোতে জনসংখ্যা দ্বিগুণ বা তিন গুণ বেড়ে গেছে।

আলজাজিরা আরও জানায়, রাত থেকে গতকাল সারাদিন ড্রোন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চল, অর্থাৎ রাফাহ এবং খান ইউনিসের উত্তর ও পূর্ব দিকে কামানের গোলা ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে।

গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে গত রোববার পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোর ও এক জেলে রয়েছেন। ওই জেলেকে গাজার এমন এলাকায় গুলি করা হয়, যা এখন আর ইসরায়েলের দখলে নেই। এ ছাড়া শহরের পূর্বদিকে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় অন্য এক ব্যক্তি গুলিতে নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনা নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি।

পশ্চিম তীরে আটক প্রায় ৩০

পশ্চিম তীরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার প্রায় ৩০ ফিলিস্তিনিকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইনাস ইখলাউই। হেব্রনের পশ্চিমে ইধনা শহরে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তুলকারেমের কাছে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় ১৫ বছর বয়সী কিশোর ইয়াজান আল-আলুলকেও আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, বেথলেহেমের উত্তরে আইদা শরণার্থী শিবির থেকে ২৫ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দারা জানিয়েছেন, তল্লাশির নামে বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখানো হয়েছে। এ ছাড়া কালকিলিয়া, রামাল্লাহ ও তুবাস থেকেও কয়েকজনকে আটক করা হয়েছে। ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে পশ্চিম তীরে রাতে এই ধরনের অভিযান চালিয়ে থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর