শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

‘বেগম ফজিলাতুন নেছা আমার মা’ বই পেলেন ছাত্রীরা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ১২:০৬

নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘বেগম ফজিলাতুন নেছা আমার মা’ বইটি উপহার দেওয়া হয়েছে। 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুর রশিদ লোকমানের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নুর। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মহাশ্বেতা রায়, অধ্যাপক একরামুল হক, নিরূপম মল্লিক, সুবীর কান্তি দাশ, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  মো. হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিছির, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, কলেজ ছাত্রী খায়রুন্নেচছা মাকলুন, রাজিয়া আক্তার, সানিয়া জাহান রিমা, সুমাইয়া আক্তার প্রমুখ।

প্রফসর তাহমিনা আক্তার নূর বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব একজন সৎ, ধৈর্যশীল এবং সাহসী নারী ছিলেন। মহান স্বাধীনতা সংগ্রামে তিনি বঙ্গবন্ধুর সাহচর্যে থেকে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারান্তরীন থাকাকালেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। একটি মুক্ত, স্বাধীন বাংলাদেশ  গঠনে উনার ভূমিকা ছিল অপরিসীম। একজন নারী হিসেবে উনার সাহসী ভূমিকা আমাদের গর্বিত করে। নারী সমাজসহ সবার উচিত উনার জীবন থেকে শিক্ষা নিয়ে সেই আলোকে নিজেদের জীবন গড়ে তোলা।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর