শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৩:১১

মিয়ানমারের সীমান্তে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশী মে
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোঁড়া গুলিতে বাংলাদেশী মেয়ে শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেও বলে জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ রোববার সকালের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ওই শিশুটি নিহত হয়। মেয়ে শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে মিয়ানমারে অভ্যন্তর থেকে ভেসে আসছে বিকট শব্দ। মিয়ানমারের সীমান্ত লাগোয়া বাংলাদেশের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, থেমে থেমে বিকট শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং বাজার, তুলাতলী, লম্বাবিল, তেচ্ছিব্রিজ ,উনছিপ্রাং, কুতুবদিয়াপাড়া, কান্জরপাড়াসহ বিভিন্ন এলাকা। ধারণা করা হচ্ছে মিয়ানমারে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে।

হোয়াইক্যংয়ের উনচিপ্রাংয়ের বাসিন্দা উনছিপ্রাং বাজার পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারে জান্তা সরকার আরাকান আর্মির ওপর আকাশপথে হামলা করছে। অসমর্থিত একটি সূত্র বলছে, সীমান্তের ওপারে মংডুর কুমিরাখালীতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর