শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নির্বাচন নিয়ে আব্বাসের হুঁশিয়ারি

মবোক্রেসির বিরুদ্ধে অবস্থান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৬, ১৭:২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, সব জায়গায় মব রাজনীতি চলে না এবং তিনি ঢাকায় ভেসে আসা কোনো নেতা নন। নির্বাচনে অংশ নিয়ে তিনি কোনো অপরাধ করেননি বলেও দাবি করেন।

বুধবার দুপুরে নয়াপল্টনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কিছু প্রার্থীর বক্তব্য ও কর্মকাণ্ড পরিকল্পিতভাবে উসকানিমূলক। আচরণবিধি লঙ্ঘন করে প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যা নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

কারও নাম উল্লেখ না করে মির্জা আব্বাস অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকার কয়েকজন প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য করছেন, যাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে এসব প্ররোচনায় তিনি সাড়া দেবেন না বলে জানান।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব বিষয় গুরুত্ব দিয়ে নজরদারিতে রাখা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, পরিকল্পিত উসকানি পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে, যা কেউই কামনা করে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর