প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৩৬
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও শুরু হতে যাচ্ছে নতুন সিজনে। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় সিজনে অনুষ্ঠানটি ফিরছে আরও রোমাঞ্চ, নতুনত্ব এবং আকর্ষণীয় পুরস্কার নিয়ে।
এবারও অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন তাহসান খান। নির্মাতারা জানিয়েছেন, দর্শকদের আগ্রহ ধরে রাখতে প্রতিটি পর্বকে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে সাজানো হয়েছে।
তাহসান খান জানান, এবারের সিজনের অন্যতম বিশেষত্ব হলো প্রশ্ন প্রণয়নের পদ্ধতি। দেশের ৬৪ জেলার মানুষের মতামতের ভিত্তিতে প্রশ্ন তৈরি করা হয়েছে, যা প্রতিযোগীদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি দর্শকদের জন্যও উপভোগ্য।
প্রতিযোগীদের ভাবনা-নির্ভর উত্তর ও পারিবারিক অংশগ্রহণ প্রতিটি এপিসোডকে আলাদা রূপ দিয়েছে বলে জানান তিনি।
আগামী ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে নতুন সিজনের সম্প্রচার শুরু হবে।
মন্তব্য করুন: