শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা ইস্যুতে সক্রিয় আইসিসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৭:০৪

ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বব্যাপী বিভিন্ন দলের হয়ে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত ৪২ জনের ভিসা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সমন্বয় করছে সংস্থাটি।

ইতোমধ্যে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস দলের কয়েকজন সদস্য ভিসা পেয়েছেন। এছাড়া কানাডা দলের এক স্টাফ সদস্যকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, একাধিক দেশের দলে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের আবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আবেদনগুলোর সাক্ষাৎকার আগামী সপ্তাহের শুরুতেই সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব ভিসা অনুমোদনের আশা করা হচ্ছে।

পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। সে কারণেই বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য জটিলতা এড়াতে আগেভাগে উদ্যোগ নিয়েছে আইসিসি।

সংস্থাটির আশা, ভিসা প্রক্রিয়া সময়মতো শেষ হলে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগেই সব দল পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর