শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৩:০০

পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ বদরুল ইসলাম (৩৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে দুইটি তক্ষকসহ তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বদরুল ওই উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মরহুম মহল আলী শেখের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রাম থেকে দুইটি তক্ষকসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবক দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী কারবারের সাথে জড়িত। জেলা গোয়েন্দা শাখার ওসি মো: আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক কারবারের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর