শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তিন বছর আগের উপেক্ষিত সতর্কবার্তা, এক রাতেই শেষ যুবরাজের জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:০০

নয়ডায় এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করুণ মৃত্যু প্রশাসনিক গাফিলতির নির্মম উদাহরণ হয়ে উঠেছে। অতিরিক্ত বৃষ্টির পানি জমে থাকা নিয়ে তিন বছর আগে পাঠানো সরকারি সতর্কবার্তা কার্যত উপেক্ষিত থাকায় শেষ পর্যন্ত সেই পানিই কেড়ে নিল যুবরাজ মেহতার প্রাণ।

সরকারি দপ্তরের একটি চিঠিতে সংশ্লিষ্ট এলাকায় পানি নিষ্কাশনের জন্য নির্দিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। সেখানে অর্থ বরাদ্দের কথাও ছিল। কিন্তু চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

গত শুক্রবার রাতে অফিস শেষে বাড়ি ফেরার সময় যুবরাজের গাড়ি রাস্তার পাশে নির্মাণাধীন একটি বেসমেন্টের পানিভর্তি গর্তে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সামনে থাকা বিপদটি তিনি দেখতে পাননি।

এই মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ড্রেনেজ সমস্যার কথা বারবার জানানো হলেও কর্তৃপক্ষ নীরব ছিল। ঘটনার পর রাজ্য সরকার বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রশাসনের দায়িত্বে থাকা একজন শীর্ষ কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—ফাইলে আটকে থাকা সিদ্ধান্তের দায় শেষ পর্যন্ত কে নেবে, আর তার মূল্যই বা দেবে কে?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর