প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:৪৬
পরীমনি এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত এই সিনেমার সঙ্গে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় রাজধানীর একটি হোটেলে। পরীমনি বলেন, “আমি সবসময় বলতাম, রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করতে চাই। ‘শাস্তি’ আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে।”
তিনি আরও জানান, “প্রথাগত হিরোইন ইমেজের বাইরে, আমি চাই এমন চরিত্রে কাজ করতে যা দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। ‘শাস্তি’র চন্দরা চরিত্র আমাকে সেই সুযোগ দেবে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এখন শুধু ভালো কাজের দিকে ফোকাস করছি।”
মন্তব্য করুন: