শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৭:১৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট বা অগ্রভাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় যৌথ অভিযানে এসব চাপ প্লেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ায় দায়িত্বরত বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘সীমান্ত এলাকা থেকে স্থলমাইনের চাপ প্লেটের মতো বেশ কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

প্রাপ্ত তথ্যে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০ থেকে ৬০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব অংশ পরবর্তীতে হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে নেওয়া হয়েছে।

জানা যায়, একটি স্থলমাইন মূলত চারটি অংশ নিয়ে গঠিত। এর মধ্যে অগ্রভাগ বা চাপ প্লেট উদ্ধার করা হয়েছে। এই চাপ প্লেট সাধারণত মাটির ওপর বা অল্প নিচে স্থাপন করা থাকে, যেখানে চাপ পড়লে মাইন সক্রিয় হয়ে ওঠে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর