শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গায়িকাকে একের পর এক ছুরিকাঘাত করে খুন করলেন গৃহকর্মী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৭:৫০

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনিতা ঘোষ আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) গৃহকর্মীর হাতে খুনের শিকার হয়েছেন তিনি! বেহালার পর্ণশ্রী এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে তার রক্তাক্ত মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিল্পীর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, গায়িকাকে ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, দুইজন গৃহকর্মী ও একজন রাধুনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সঞ্জু নামের এক গৃহকর্মী ইতিমধ্যে তার দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
গায়িকার পরিবারের দাবি, টাকা লেনদেন ইস্যুতে হত্যার শিকার হয়েছেন অনিতা ঘোষ। বকেয়া টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত সঞ্জু সরকার ছুরি দিয়ে অনিতার মুখে ও পেটে আঘাত করেন। পুলিশ জানিয়েছে, অনিতা অচেতন হয়ে গেলে তার শরীর থেকে সোনার গয়না খুলে নেন অভিযুক্ত।

এ ছাড়াও আলমারি থেকে নগদ অর্থ চুরি করেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেহালার পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন অনিতা ঘোষ। অরূপ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত। তাকে দেখাশোনার জন্য বাড়িতে কাজের লোক রাখা হয়েছিল। অনিতার ছেলে বেহালার অন্য একটি ফ্ল্যাটে থাকেন। অনিতা ঘোষ একসময় দূরদর্শন ও আকাশবাণীর নিয়মিত সংগীতশিল্পী ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর