প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৬:৪৫
কাপুর পরিবারে আবারও আনন্দের বার্তা। প্রথম সন্তান বায়ুর জন্মের দুই বছর পর দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরনিজস্ব ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অনিল-কন্যা।
শুধু মাতৃত্বের ঘোষণা নয়, এবারও নিজের স্বতন্ত্র ফ্যাশন স্টেটমেন্টে নজর কাড়লেন সোনম।গর্ভাবস্থায় যেখানে অনেকেই আরামদায়ক ঢিলেঢালা পোশাক বেছে নেন, সেখানে সোনম সাহসের সঙ্গে পরেছেন শরীরের গড়ন ফুটিয়ে তোলা বডি-ফিটেড কালো পোশাক।
বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে তাঁর ম্যাটারনিটি লুক হয়ে উঠেছে আরও অভিজাত। হাই-নেক ক্রপ টপ, ডাবল কলার ব্লেজার ও পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে আধুনিক ও আত্মবিশ্বাসী এক সোনমকেই দেখেছেন নেটিজেনরা।
স্ফীতোদরের ওপর পরা ট্রেন্ডি চেইন, হাতে বিলাসবহুল ‘হার্মিস’ ব্যাগ আর ন্যুড মেকআপ—সব মিলিয়ে মাতৃত্বকালেও ফ্যাশনের সংজ্ঞা নতুন করে লিখে দিলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। ২০২২ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান বায়ু। বর্তমানে ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলা সোনম তাঁর আত্মবিশ্বাস, সাহস ও আভিজাত্যের জন্য ভক্তদের প্রশংসায় ভাসছেন।
মন্তব্য করুন: