শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হজমশক্তি বাড়াতে খাবেন যেসব প্রোটিন সমৃদ্ধ খাবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৭:৪৯

হজমের সমস্যা বর্তমানে একটি সাধারণ কিন্তু বিরক্তিকর স্বাস্থ্যসমস্যা। হজমে গোলমাল হলে পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়ার মতো নানা উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন এসব সমস্যা চলতে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। তাই হজম ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে কিছু প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে হজমশক্তি উন্নত হতে পারে।

হজমের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য ঘোল একটি দারুণ উপকারী পানীয়। ঘোলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়া সহজ করে এবং পেট ঠান্ডা রাখে। নিয়মিত ঘোল পান করলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমে।

মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, হজমের জন্য খুবই উপকারী। সামুদ্রিক মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে। হালকা রান্না করা মাছ পেটের ওপর চাপ না দিয়ে সহজে হজম হয়।

দই হজমের জন্য পরিচিত একটি খাবার। এতে থাকা প্রোবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত দই খেলে বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে।

তাজা পনিরও হজমশক্তি উন্নত করতে সহায়ক। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত তেলযুক্ত পনির এড়িয়ে চলাই ভালো।

ডিম হলো উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। ভালোভাবে রান্না করা ডিম খেলে শরীর সহজে তা হজম করতে পারে এবং দীর্ঘক্ষণ শক্তি জোগায়।

এ ছাড়া অঙ্কুরিত মুগ ডাল হজমের জন্য অত্যন্ত উপকারী। এতে ফাইবার ও প্রোটিন দুটোই থাকায় এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। লবণ, লেবু ও হালকা মসলা দিয়ে খেলে স্বাদ ও উপকারিতা দুটোই বাড়ে।

সঠিক খাবার বেছে নেওয়ার মাধ্যমে হজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর