প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬, ১৮:২১
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রুবেল আহমেদকে ছয় দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।
তদন্ত সংস্থার আবেদনে বলা হয়, ঘটনার পর রুবেল আত্মগোপনে চলে যান এবং মূল অভিযুক্তের সহযোগী হিসেবে ঘটনার পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। মামলার রহস্য উদ্ঘাটনে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানানো হয়।
আদালতে রুবেল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গ্রেপ্তারের বিষয়টি আসামির পরিবারকে জানানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন: