শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সঠিকভাবে হিজাব না পরায় তরুণীকে কারাগারে নিয়ে নির্যাতন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৬:২৭

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মেয়েদের জন্য গোপনে তায়কোন্দো প্রশিক্ষণ চালানো এবং সঠিকভাবে হিজাব না পরাসহ কয়েকটি অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। এরপর ২২ বছর বয়সী ওই তরুণী খাদিজা আহমাদজাদাকে কারাগারে ১৩ দিন শাস্তি ভোগের পর মুক্তি দেওয়া হয়েছে। তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

তালেবানের নৈতিকতা ও সদাচার মন্ত্রণালয়ের (ভাইস অ্যান্ড ভার্চু মিনিস্ট্রি) মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, খাদিজাকে “মহিলাদের খেলাধুলার জিম সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের” অভিযোগে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে মহিলাদের জন্য সব খেলাধুলার ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তখন বলেছিল, ইসলামি শরিয়াহর কঠোর ব্যাখ্যা অনুসারে ‘নিরাপদ পরিবেশ’ তৈরি হলে ক্লাবগুলো পুনরায় খোলা হবে। কিন্তু ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কোনো মহিলা খেলাধুলার ক্লাব খোলা হয়নি এবং মহিলারা প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হেরাতের জেব্রাইল এলাকায় ভাইস অ্যান্ড ভার্চু ইন্সপেক্টররা ‘লঙ্ঘন’ পর্যবেক্ষণ করার পর খাদিজাসহ অন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাকে অভিযোগ করা হয় যে, তিনি ‘যথাযথ হিজাব’ পরেননি, জিমে ‘সংগীত বাজানো হয়েছে” এবং লিঙ্গ মিশ্রণের অনুমতি দিয়েছেন। মুখপাত্র দাবি করেন, তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

এই মামলা সুপ্রিম কোর্টে পাঠানো হয় এবং তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে তালেবানের শাসনামলে মহিলাদের খেলাধুলা, শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এই ঘটনা নারী অধিকার ও খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণের প্রশ্নকে আবার সামনে এনেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এসব নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর