শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফের বিয়ে করলেন মধুমিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৭:৫৫

সব জল্পনার অবসান ঘটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা—সব মিলিয়ে যেন এক মায়াবী রূপ।

নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বাস্তব জীবনের নায়ক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তবে পেশা ভিন্ন হলেও শখের জায়গায় দুজনের মিল রয়েছে, দুজনেই ভীষণ ভ্রমণপিপাসু। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এই প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল। এর আগে গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন তারা, যেখানে সোশ্যাল মিডিয়ায় হবু বরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন—‘শুধুই আমার’। বিয়েতে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন এবং নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের শুরুতে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি, তবে সেই সংসার টেকেনি। দীর্ঘ বিরতি ও বিচ্ছেদের পর অবশেষে বন্ধু দেবমাল্যের হাত ধরেই নতুন জীবনে পা রাখলেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। নতুন দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর