শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ১২:০০

অবশেষে সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ উইঙ্গারের জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলো আল নাসর।

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে রোনালদোর দল আল- হিলালকে ২-১ গোলে হারিয়েছে।

দুই দলের বেশ কয়েকটি আক্রমণ ও প্রতি-আক্রমণ ব্যর্থ হলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। এরপর বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকেলের গোলে এগিয়ে যায় আল-হিলাল। মজার ব্যাপার হলো, গোল করে রোনালদোর বিখ্যাত 'সিউউ'-এর অনুকরণে উদযাপন করেন মাইকেল।

তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোে হয়তো তার উদযাপন নকল করাটা মানতে পারছিলেন না। ৭৪তম মিনিটে শোধ নেন তিনি। দারুণ গোলে ফেরান সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।

রোনালদোর এমন নায়কোচিত পারফরম্যান্স আরও বেশি প্রশংসার দাবিদার, কারণ তাকে অনেকটা সময় ৯ জনকে নিয়ে খেলতে হয়েছে। আব্দুলেলাহ আল-আমরি এবং নওয়াফ বুশাল দুজনেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ক্যারিয়ারে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে অসংখ্য শিরোপা জেতা রোনালদোর কাছে এবারের শিরোপাটি একেবারেই আলাদা। কারণ ইউরোপের ফুটবল ছাড়ার পর এটাই তার প্রথম শিরোপা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর