প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:৩৪
বিশাল আকারের একটি অনলাইন ডেটা লিক বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্ক করে তুলেছে। একটি উন্মুক্ত সার্ভারে ১৪ কোটির বেশি ব্যবহারকারীর লগইন তথ্য পাওয়া গেছে, যার বড় অংশই জিমেইল অ্যাকাউন্ট।
বিশেষজ্ঞদের মতে, ‘কি-লগার’ ও ‘ইনফোস্টিলার’ ম্যালওয়্যার ব্যবহারকারীর ডিভাইসে ঢুকে গোপনে টাইপ করা তথ্য সংগ্রহ করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিমেইল ব্যবহারকারীরা—সংখ্যা প্রায় ৪ কোটি ৮০ লাখ।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের লাখ লাখ অ্যাকাউন্টের তথ্যও ফাঁস হয়েছে। একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহারের ফলে ঝুঁকি বহুগুণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন: