প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:৪২
বিশ্বব্যাপী ব্যাংক হিসাবহীন মানুষের সংখ্যা কমলেও এখনো বিপুল জনগোষ্ঠী আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। বৈশ্বিক পরিসংখ্যান বলছে, বিশ্বের ১৩০ কোটি ব্যাংক হিসাবহীন মানুষের অর্ধেকের বেশি মাত্র আটটি দেশের নাগরিক—যার মধ্যে বাংলাদেশ অন্যতম।
এই জনগোষ্ঠীর বড় অংশ নারী, দরিদ্র এবং কম শিক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক হিসাব না থাকায় তারা সঞ্চয়, ঋণ ও ডিজিটাল লেনদেনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা দারিদ্র্য ও বৈষম্য আরও গভীর করছে।
মন্তব্য করুন: