শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারল না, প্রশ্ন গিলেস্পির

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:৫৩

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও অন্যান্য দেশের ক্ষেত্রে আইসিসির ভিন্ন নীতি প্রয়োগ নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি। বাংলাদেশ দলের ম্যাচ ভারতের বাইরে আয়োজন না করা এবং ভারতের জন্য বারবার বিশেষ সুবিধা দেওয়াকে তিনি স্পষ্টভাবে দ্বিমুখী আচরণ বলে ইঙ্গিত করেছেন।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেখানে দল পাঠাতে অস্বীকৃতি জানায় ভারত। এর পরিপ্রেক্ষিতে আইসিসি ভারতের জন্য ‘হাইব্রিড মডেল’ অনুমোদন করে, যেখানে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতসহ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও এশিয়া কাপ একই মডেলে অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাইব্রিড মডেল কার্যকর করা হয়েছে। সেখানে নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ভারত ও পাকিস্তান—উভয় দেশই নিরাপত্তার যুক্তিতে বিশেষ সুবিধা পেয়েছে।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দেয়। এতে স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশ দল নিয়ে ভারতে খেলার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানালেও, ভারতের ক্ষেত্রে যেমন নমনীয়তা দেখানো হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো ছাড় দেওয়া হয়নি।

এই বৈষম্যমূলক আচরণ নিয়েই সরব হয়েছেন জেসন গিলেস্পি। ২৪ জানুয়ারি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গিলেস্পি লেখেন,'আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারেনি? আমার মনে আছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তখন তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। এর কোনো যৌক্তিক ব্যাখ্যা কি কেউ দিতে পারেন?'

উল্লেখ্য, ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান হওয়ায় বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি, যেখানে নেতৃত্বে রয়েছেন ভারতের জয় শাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর