প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:২২
তামিলনাড়ুর রাজনীতিতে আক্রমণাত্মক অবস্থান নিলেন সুপারস্টার থালাপতি বিজয়। তিনি ঘোষণা দিয়েছেন, কোনো রাজনৈতিক জোট ছাড়াই তার দল টিভিকে নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে এগোবে।
মামল্লাপুরমে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বিজয় বলেন, রাজনীতিতে ‘আন্না’র আদর্শ ভুলে গেছে বর্তমান দলগুলো। এমনকি যাদের দলের নামেই ‘আন্না’ আছে, তারাও সেই আদর্শ থেকে সরে গেছে বলে অভিযোগ করেন তিনি। এখানে ‘আন্না’ বলতে তিনি দ্রাবিড় রাজনীতির পথিকৃৎ সিএন অন্নাদুরাইকেই বোঝান।
বিজয়ের ভাষায়, ডিএমকে হচ্ছে ‘অশুভ শক্তি’ আর এআইএডিএমকে হলো ‘দুর্নীতিগ্রস্ত শক্তি’। এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস কেবল টিভিকেরই আছে বলে দাবি করেন তিনি।
দলীয় নেতারা জানিয়েছেন, খুব শিগগিরই রাজ্যব্যাপী প্রচার শুরু হবে। তামিলনাড়ুর সব ২৩৪টি বিধানসভা আসনে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা হবে। রাজনৈতিক জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র বিজয়ের হাতেই থাকবে।
মন্তব্য করুন: