শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, চিকিৎসা প্রয়োজন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৬:১১

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ ধরনের শব্দ ব্যবহার করে নাসীরুদ্দীনের দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ উল্লেখ করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ইশরাক হোসেন।

 
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সব শক্তির মূল চাবিকাঠি জনগণের হাতেই থাকা উচিত। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। আমরা জনগণের রায়ের প্রতি আস্থাশীল।

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে ধানের শীষের এ প্রার্থী বলেন, এখন পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। আমরা সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানাই।

তিনি বলেন, যিনি (পাটওয়ারী) এমন বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার ও প্রার্থিতা বাতিল করা।

এর আগে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সর্বজনীন চিকিৎসা সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর