প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৬
ইরানে বিক্ষোভ চলাকালে টানা ইন্টারনেট সংযোগ বন্ধ রেখে বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো। তাদের মতে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের তথ্য সংগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
একাধিক মানবাধিকার সংগঠন বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে অনেক ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মহলের নজর এড়িয়ে দমন–পীড়ন চালানো।
মন্তব্য করুন: