শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা দিচ্ছে ফ্রান্স?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:৫৬

শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল আসক্তি রোধে যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রান্স। ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি বিল পাস হয়েছে। 

সোমবার দীর্ঘ অধিবেশন শেষে ১৩০-২১ ভোটে বিলটি অনুমোদিত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে একটি বড় হিসেবে অভিহিত করেছেন।

বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির উচ্চকক্ষ বা সিনেটে পাঠানো হবে। আগামী শিক্ষাবর্ষের শুরু থেকেই এই আইন কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, আমাদের শিশুদের মন কোনো বিক্রির বস্তু নয় এবং এটি কোনো মার্কিন প্ল্যাটফর্ম বা চীনা নেটওয়ার্কের হাতে ছেড়ে দেওয়া যায় না। তিনি আরও উল্লেখ করেন যে শিশুদের স্বপ্ন কোনো অ্যালগরিদম দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়।

ফরাসি সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো একটি দুশ্চিন্তামুক্ত প্রজন্ম গড়ে তোলা। যারা প্রজাতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী হবে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট। এই আইন কার্যকর হলে নির্ধারিত বয়সের নিচের শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়া আইনি বিধি-নিষেধের মুখে পড়তে হবে প্ল্যাটফর্মগুলোকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর