প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:১৫
বাংলাদেশে গরম মানেই ধুলা, ট্রাফিক জ্যাম ও দীর্ঘ সময় বাইক চালানো। এই তিনটি কারণ একসঙ্গে বাইকের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই গরম শুরু হওয়ার আগেই পরিকল্পিত সার্ভিসিং না করলে মাঝপথে বাইক বিকল হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
ইঞ্জিন তেলের পাশাপাশি এয়ার ফিল্টার পরিষ্কার রাখা গরমে অত্যন্ত জরুরি। ধুলাবালিতে ফিল্টার ব্লক হলে ইঞ্জিন ঠিকমতো বাতাস পায় না, ফলে জ্বালানি খরচ বাড়ে এবং শক্তি কমে যায়।
ব্রেক সিস্টেমও গরমে আলাদা নজর দাবি করে। অতিরিক্ত তাপে ব্রেক ডিস্ক বা ড্রাম গরম হয়ে কার্যকারিতা কমে যেতে পারে। হাইড্রলিক ব্রেকের ক্ষেত্রে ফ্লুইড লেভেল ও মান ঠিক না থাকলে হঠাৎ ব্রেক ফেল করার ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, গরমের সময় টায়ারের প্রেশার কখনোই অতিরিক্ত রাখা উচিত নয়। সকালে ঠান্ডা অবস্থায় প্রেসার চেক করাই সবচেয়ে নিরাপদ।
সঠিক সময়ে সার্ভিসিং করলে গরমের পুরো মৌসুমে বাইক থাকবে নির্ভরযোগ্য সঙ্গী।
মন্তব্য করুন: