প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১২:১৬
দীর্ঘদিন ধরে দেশে ‘অফিশিয়াল’ ও ‘আনঅফিশিয়াল’—এই দুই ধরনের মুঠোফোন বাজার সক্রিয় ছিল। কম দামের কারণে আনঅফিশিয়াল ফোনের চাহিদাই বেশি ছিল। এই প্রেক্ষাপটে অবৈধ ও অনিবন্ধিত হ্যান্ডসেট ঠেকাতে সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সিদ্ধান্ত নেয়।
এনইআইআর কার্যকরের ঘোষণার পর আনঅফিশিয়াল ব্যবসায়ীদের বিরোধিতা ও আন্দোলনের মুখে সরকার দুই দফা সময় পেছায়। শেষ পর্যন্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। একই দিনে মুঠোফোন আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আশ্চর্যজনকভাবে, ওই দিন থেকেই বাজারে অফিশিয়াল মুঠোফোনের দাম বাড়ানো হয়। ব্যবসায়ীদের দাবি, বৈশ্বিক বাজারে এআই চিপসেট ও মেমোরির মূল্যবৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
মন্তব্য করুন: