প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৬:৫৩
চলচ্চিত্রের সংগীতশিল্পীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি ফেসবুকে সরকারের উদ্দেশে খোলা চিঠিতে লিখেছেন, চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পীরা অনেক স্বীকৃতি পেলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
ন্যান্সির দাবি, বিএফডিসি এবং অন্যান্য চলচ্চিত্র সংগঠনগুলোতে প্লেব্যাক শিল্পীদের সদস্যপদ নেই, ফলে তাদের জন্য কোন নিয়মিত সুযোগ তৈরি হয়নি। চিঠিতে তিনি স্পষ্টভাবে বলেন, “প্লেব্যাক শিল্পীদের জন্য এফডিসিতে একটি নির্দিষ্ট কার্যালয় এবং তাদের জন্য যাবতীয় সুবিধা নিশ্চিত করা হোক।”
এফডিসি ও চলচ্চিত্র সংক্রান্ত নীতিমালায় এই পরিবর্তন হলে সংগীতশিল্পীরা সরকারের সহায়তা ও স্বীকৃতি পাবে এবং চলচ্চিত্র শিল্পে তাদের অবদান আরও দৃশ্যমান হবে।
মন্তব্য করুন: