শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নেটফ্লিক্সের বৈশ্বিক চার্টে দাপট: কেন সবাই প্রেমে পড়ছে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’-এর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৭:১৬

নেটফ্লিক্সে মুক্তির পরপরই বৈশ্বিক দর্শকদের নজর কাড়ে রোমান্টিক কমেডি ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’। ৯ জানুয়ারি মুক্তির পর এটি দ্রুতই প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় প্রথম স্থানে উঠে আসে। দুই সপ্তাহ পরেও সিনেমাটি শীর্ষ দুইয়ে অবস্থান ধরে রেখেছে।

এই সিনেমার পেছনে বড় শক্তি এমিলি হেনরির গল্প। ২০২০-এর দশকের সাহিত্যে আবেগঘন ও বাস্তবধর্মী চরিত্র নির্মাণের জন্য পরিচিত। এই লেখিকার প্রতিটি উপন্যাসই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই সাহিত্যিক গভীরতাই পর্দায় সফলভাবে ফুটে উঠেছে ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’-এ।

এমিলি ব্যাডার ও টম ব্লাইথের অভিনয় সিনেমাটির প্রাণ। তাদের পারস্পরিক রসায়ন এতটাই স্বতঃস্ফূর্ত যে প্রথম সাক্ষাৎ থেকে শেষ দৃশ্য পর্যন্ত দর্শকের চোখ আটকে থাকে পর্দায়। বন্ধুত্ব, দ্বিধা, চাপা ভালোবাসা এবং শেষ পর্যন্ত আবেগের বিস্ফোরণ—সবকিছুই বিশ্বাসযোগ্যভাবে উঠে এসেছে।

চোখজুড়ানো ভ্রমণলোকেশন ও হালকা রসিকতার সঙ্গে গভীর আবেগের মেলবন্ধন সিনেমাটিকে পরিণত করেছে এক ধরনের স্বস্তির অভিজ্ঞতায়, যা বর্তমান সময়ের দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর