শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

লাখো সমর্থকের সামনে রাজশাহীতে বিএনপি চেয়ারম্যানের জনসভা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৩৯

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হন। উপস্থিত লাখো নেতা-কর্মী ও সমর্থক করতালির মাধ্যমে তাকে স্বাগত জানালে তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

সকালে ১১:৩০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তারেক রহমান রাজশাহী বিমানবন্দরে এসে সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন। মাদ্রাসা মাঠে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য মঞ্চের দুই পাশে দুটি এবং মাঠের এক কোণায় আরও দুটি বিশাল এলইডি স্ক্রিন স্থাপন করা হয়।

জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে নওগাঁ, বিকেলে বগুড়া এবং পরবর্তী দিন রংপুরে আরও দুটি জনসভায় বক্তব্য রাখবেন।

উত্তরবঙ্গ সফরের সময় বিএনপি চেয়ারম্যান দুই রাত বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন। এই সফর জেলা ও উপজেলা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর