শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ছেলেদের ফুটবলে দলবদলে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা খরচের রেকর্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:০৪

বৈশ্বিকভাবে ছেলেদের ফুটবলে গত বছর দলবদলে রেকর্ড ১৩০৮ কোটি ডলার (প্রায় ১ লাখ ৫৯ হাজার ৯২৬ কোটি টাকা) খরচ করেছে ক্লাবগুলো। এবারই প্রথমবারের মতো দলবদল ফি হিসেবে ক্লাবগুলোর খরচ ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। গতকাল প্রকাশিত ফিফার বৈশ্বিক দলবদল প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিফা এই প্রতিবেদনে আরও জানিয়েছে, গত বছর ৮৬,১৫৮টি আন্তর্জাতিক দলবদল সম্পন্ন হয়েছে। এক বছরে এত বেশিসংখ্যক দলবদল এর আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ দলবদলের এই সংখ্যাটাও নতুন রেকর্ড।

ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে (পেশাদার ও অপেশাদার) গত বছর দলবদলে মোট ব্যয় ১৩১১ কোটি ডলার (প্রায় ১ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা)। ২০২৪ সালের তুলনায় খরচের এই অঙ্ক ৫০ শতাংশের বেশি এবং ২০২৩ সালে গড়া রেকর্ডের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি।

ছেলেদের পেশাদার ফুটবলে ইংল্যান্ডের ক্লাবগুলো গত বছর আবারও খরচে সবার ওপরে এবং আয়েও শীর্ষে। গত বছর তারা নতুন খেলোয়াড় কিনতে ৩৮২ কোটি ডলার খরচ করেছে এবং খেলোয়াড় বিক্রি করে পেয়েছে ১৭৭ কোটি ডলার। ইংল্যান্ডের বাইরে শুধু ইতালিয়ান ও জার্মান ফুটবলেই ক্লাবগুলোর খরচ ১০০ কোটি ছাড়িয়ে গেছে।

দলবদলসংখ্যায় শীর্ষে ব্রাজিলের ক্লাবগুলো। গত বছর দেশটির পেশাদার ফুটবল লিগে যোগ দেন ১১৯০ জন খেলোয়াড়। বিক্রি করা হয় ১০০৫ জন খেলোয়াড়। তবে বৈশ্বিকভাবে ফরাসি খেলোয়াড়দের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে ক্লাবগুলো—১৬৭ কোটি ডলার (প্রায় ২০ হাজার ৪১৮ কোটি টাকা)। ব্রাজিলের খেলোয়াড়েরা এই তালিকায় দ্বিতীয়। তাঁদের জন্য ক্লাবগুলোর খরচ ১২১ কোটি ডলার (প্রায় ১৪ হাজার ৭৯৪ কোটি টাকা)।

খরচে সবার ওপরে ম্যানচেস্টার সিটি
খরচে সবার ওপরে ম্যানচেস্টার সিটিরয়টার্স

সবচেয়ে বেশি খরচ করা তিনটি ক্লাবই ইংলিশ প্রিমিয়ার লিগের—ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। পিএসজির কাছ থেকে শীর্ষস্থান দখল নিয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমানের ইউরোসেরা পিএসজি তালিকার শীর্ষ বিশেও নেই। এই তালিকার শীর্ষ বিশে ১১টি ক্লাবই ইংল্যান্ডের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর