শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫০

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এ বিষয়ে এখন পর্যন্ত এটি সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। বিবিসির তথ্য অনুযায়ী, প্রকাশিত নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজারেরও বেশি ভিডিও।

এই বিপুল নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ই-মেইলগুলোর মধ্যে ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরায়েল সফরসংক্রান্ত প্রসঙ্গের উল্লেখ রয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, ওই ই-মেইলগুলোতে খোদ জেফরি এপস্টেইন উল্লেখ করেন যে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার একটি উপায় হিসেবে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি অনুযায়ী, তাঁর পরামর্শ অনুসারেই মোদি ওই সময় ইসরায়েল সফরে যান এবং সেখানে গিয়ে নাচ-গানসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন, যা ট্রাম্পকে খুশি করার উদ্দেশ্যেই করা হয়েছিল।

এপস্টেইন–সংক্রান্ত এই বিপুল নথি ফাঁসের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার উঠে এসেছে। পাশাপাশি নথিতে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত কিছু তথ্য থাকার কথাও উল্লেখ করা হয়েছে। এসব তথ্য প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিশেষ করে এপস্টেইনের ই-মেইলে নরেন্দ্র মোদিকে ঘিরে করা মন্তব্য প্রকাশ পাওয়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা শুরু হয়েছে।

তবে ভারত সরকার এসব দাবি কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এসব তথ্যকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং সেগুলো সরাসরি প্রত্যাখ্যানযোগ্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর