শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অভিনেতার বাসায় চুরি ও ভাঙচুর, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৭

টানা পাঁচ দিনের আউটডোর শুটিং শেষে ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। মানিকগঞ্জে শুটিং শেষে তিনি রামপুরার ভাড়া বাসায় ফিরে দেখেন, ঘরের প্রায় সবকিছুই লুট হয়ে গেছে। শুধু চুরি নয়, বাসার ভেতরে চালানো হয়েছে রীতিমতো ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ।

অভিনেতার ভাষায়, এটি ফাঁকা বাসায় সাধারণ চুরি নয়, পরিকল্পিত ডাকাতি। এ ঘটনায় গেল রোববার (১ ফেব্রুয়ারি) রামপুরা থানায় লিখিত অভিযোগ করেছেন অভিনেতা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, লিটন ও এনায়েত নামে দুজনের যোগসাজশে অজ্ঞাতপরিচয় একটি দল তার বাসায় ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল নিয়ে যায়।

অভিনেতা জানান, গত ২৫ জানুয়ারি বিকেলে শুটিংয়ের কাজে মানিকগঞ্জে যান তিনি। এরপর ৩০ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকায় ফিরে দারোয়ানের সহায়তায় বাসার তালা খুলে ভেতরে ঢুকতেই তিনি হতবাক হয়ে যান। ঘরের আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী খুঁজে পাননি।

চুরি হওয়া জিনিসের তালিকায় রয়েছে একটি ২ টেরাবাইট হার্ডড্রাইভ, যেখানে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সিনেমার চূড়ান্ত ফুটেজ সংরক্ষিত ছিল। এ ছাড়া একটি মোবাইল ফোন, সিলিং ফ্যান, গ্যাস কার্ড, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের ‘বেস্ট রাইজিং স্টার’ সম্মাননা স্মারক, কাপড়চোপড়, জুতা ও ইস্তিরিও খোয়া গেছে।

শুটিং শেষে ঘরে ফিরে এমন ঘটনার মুখোমুখি হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত অভিনেতা সেন্টু। বিশেষ করে একটি সিনেমার গুরুত্বপূর্ণ ফুটেজ হারিয়ে যাওয়ায় তার উদ্বেগ আরও বেড়েছে।

সেন্টু বলেন, ‘শুটিংয়ের জন্য ঢাকার বাইরে ছিলাম। ফিরে এসে দেখি বাসায় ভাঙচুর করা হয়েছে। থানায় ডাকাতির মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি লিখিত অভিযোগ হিসেবে গ্রহণ করেছে।’

তিনি আরও দাবি করেন, ঘটনাটি ঘটার পর পাঁচ দিনেও তাকে কেউ বিষয়টি জানায়নি। এমনকি এ ঘটনায় বাসার মালিকের ভূমিকাও সন্দেহজনক বলে অভিযোগ করেন অভিনেতা।

থানায় দাখিল করা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দারোয়ানের কাছ থেকে তিনি জানতে পারেন, ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসার ভেতরের অবস্থা ভিডিও করে এবং নতুন তালা লাগিয়ে চলে যায়।

এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমে জানান, অভিনেতার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অ্যান্থলজি ওয়েব সিরিজের ‘বাংকার বয়’ দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। এরপর ‘কারাগার’, ‘শুক্লপক্ষ’, ‘পুনর্জন্ম ৩’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র মতো জনপ্রিয় কিছু নির্মাণে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। ‘সাঁতাও’ সিনেমায় অভিনয় করেও প্রশংসা পেয়েছেন এই অভিনেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর