প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪
নির্বাচনী প্রচারে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনসভায় বক্তৃতার পাশাপাশি সাধারণ মানুষকে মঞ্চে ডেকে এনে কথা বলার সুযোগ দিয়েছেন।
সিলেটের প্রথম জনসভায় একজন হাজীকে মঞ্চে ডেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেন তিনি। এ দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রচার শেষ হওয়ার আগ পর্যন্ত তারেক রহমান ৬৪টির বেশি জনসভা করেন। এসব সভায় তিনি এলাকার সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। বিশ্লেষকদের মতে, তরুণ ও নতুন ভোটারদের আকৃষ্ট করতেই এই কৌশল নেওয়া হয়েছে। একতরফা বক্তৃতার বদলে সংলাপভিত্তিক আয়োজন তরুণদের বেশি টানে। প্রচারে স্ত্রী ও কন্যাকে যুক্ত করে তিনি নিজেকে ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে তুলে ধরেন। এতে নারী ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব পড়ে।
রুহুল কবির রিজভী বলেন, এটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন, যেখানে নেতা ও জনগণের সরাসরি সংযোগ গড়ে ওঠে। তবে কিছু জনসভায় ভুল তথ্য উপস্থাপন নিয়ে সমালোচনা হয়েছে। তবুও বিএনপির নেতারা মনে করছেন, সামগ্রিকভাবে এই কৌশল দলের ভাবমূর্তি উন্নত করেছে। ভোটাররা এই উদ্যোগকে কীভাবে মূল্যায়ন করেছেন, তা নির্বাচনের ফলেই স্পষ্ট হবে।
মন্তব্য করুন: