বৃহঃস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাল খননের সূচনা, সৈয়দপুরে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:০৪

দেশজুড়ে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সোমবার সকাল সোয়া ১০টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে নামার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে দেশের বৃহৎ খাল পুনরুদ্ধার কর্মসূচির সূচনা করবেন তিনি।

সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি অনেক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের আরও ৫৪টি জেলায় একযোগে খাল খনন কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

সরকারি কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রীর দিনাজপুর সফরে রয়েছে পারিবারিক একটি পর্বও। বিকেলে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তিনি এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নীলফামারী ও দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর