শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নারী বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সুইডেনের চারে চার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ১৮:৩৫

অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল আগেই। এবার তৃতীয় হওয়ার সান্ত্বনার পুরস্কারও পায়নি দলটি। ফিফা নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সুইডেন এ নিয়ে চারবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে চারবারই তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ আসরে তৃতীয় হয়েছিল তারা।

সুইডেন এবারের আগেই সেমিফাইনাল খেলেছে মোট চারবার। ২০০৩ আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল স্পেন। কিন্তু প্রথমবার শেষ চারে ওঠা দলটির কাছে ২-১ গোলে হেরে যায় তারা। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ম্যাচে স্বাগতিকেরা হেরে যায় ৩-১ গোলে।

ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া দুই দল আজ নেমেছিল তৃতীয় স্থানের জন্য। সুইডেনের খেলায় আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩০ মিনিটে ফ্রিডোলিনা রোলফোর পেনাল্টিতে এগিয়ে যায় সুইডেন। ৬২ মিনিটে পরের গোলটি করেন অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।

সুইডেনের দুই গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার প্রাপ্তি কয়েকটি ভালো আক্রমণ। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ এবং ম্যাচের ৭০ মিনিটে স্যাম কারের দুটি সম্ভাবনাময়ী গোলের শট সুইডিশ গোলরক্ষক মুসোভিচ দারুণ দক্ষতায় রুখে দিলে গোলহীনই থাকতে হয় অস্ট্রেলিয়াকে।

বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে  ২০ আগষ্ট স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর