শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্বাস্থ্য-কল্যাণ লক্ষ্যমাত্রা অর্জন সংক্রান্ত অগ্রগতির তথ্য সংগ্রহে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ১৬:১৫

ওয়ার্ল্ড হেলথ সার্ভে প্লাস বাংলাদেশ-২০২৩ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) স্বাস্থ্য ও কল্যাণ লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতির তথ্য সংগ্রহের প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের সহযোগিতায় ৯ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার সূচনা করা হয়।


বাংলাদেশের ৮টি বিভাগে ৬ হাজার পরিবার থেকে তথ্য সংগ্রহের জন্য ৯৪ জন প্রশিক্ষণার্থী ৯ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজার (রির্সাচ অ্যান্ড পাবলিকেশন) ডা. এম মোস্তফা জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট (রির্সাচ অ্যান্ড পাবলিকেশন) ডা. ফেরদৌস হাকিম, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গীর আলম, হেল্পএইজ ইন্টারন্যাশনাল মিয়ানমারের হেলথ প্রোগ্রাম কো-অর্ডিনেটর পপি ওয়ালটন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ের প্রতিনিধি নির্মলা নাইডো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর