শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৩৯ দিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৬:৩১

এক দিনের বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। কিন্তু দর্শকেরা সেই টিকিট কাটতে গিয়ে বার বার মুশকিলে পড়ছেন। একাধিক মানুষ একসঙ্গে টিকিট কাটতে গিয়ে চাপ বাড়ছে ওয়েবসাইট এবং অ্যাপের উপর। অনেকেই টিকিট কাটতে পারছেন না। যে সমস্যার আশঙ্কা আগেই করা হয়েছিল।

সাধারণত বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয় এক বছর আগে থেকে। কিন্তু এ বারের বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরে আবার বদলাতে হয়। ফলে টিকিট বিক্রি শুরু করতে দেরি হয়। হাতে কম সময় থাকায় একসঙ্গে বহু মানুষ টিকিট কাটার জন্য ওয়েবসাইটে ঢুকছেন। তাতেই হচ্ছে বিপদ। যে সংস্থার মাধ্যমে টিকিট কাটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং অ্যাপে বিঘ্ন ঘটছে। টিকিট কাটা যাচ্ছে না। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। টিকিট কাটতে গিয়ে এক দর্শক বলেন, “খুবই বিরক্ত লাগছে। একে তো দেরি করে টিকিট বিক্রি শুরু হয়েছে। এমন অবস্থার জন্য দায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি। সারা বিশ্বে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়, টিকিটও বিক্রি হয়। তার জন্য লটারি করা হয়, টিকিটের জন্য লাইন দিতে হয়। এগুলো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এখানে তো সেই গতিতে কাজই হচ্ছে না। এত বড় প্রতিযোগিতার ক্ষেত্রে এমন ঘটনা বাঞ্ছনীয় নয়।”


বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ অগস্ট সন্ধে ৬টা থেকে। কিন্তু প্রথম আধ ঘণ্টায় কোনও টিকিট কেনাই যায়নি। অর্ধেক দর্শক ধৈর্য হারিয়ে ফেলেন। এখনও ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়নি। দর্শকেরা ভয় পাচ্ছেন সেটা শুরু হলে কী হবে। ৩১ অগস্ট ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারত যে ম্যাচ খেলবে, সেই টিকিট বিক্রি শুরু হবে ওই দিন। এর পর একে একে ভারতের বাকি ম্যাচের টিকিট বিক্রি হবে। সেই সময় আরও অনেক বেশি দর্শক ঝাঁপাবেন টিকিট কেনার জন্য। তখন ওয়েবসাইটের উপর চাপ আরও বাড়বে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। এ বারে অনলাইনে টিকিট কাটতে হবে। তার পর ছাপা টিকিটও নিতে হবে। চিন্তা বাড়ছে দর্শকদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর