শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাভারে জিনোম সিকুয়েন্সিং প্রশিক্ষণ নিচ্ছেন ১৯ দেশের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৩

প্রাণিসম্পদের জুনোটিক ও আন্তঃসীমান্তীয় রোগসমূহ প্রতিরোধ বিষয়ক গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সাভারস্থ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে বাংলাদেশসহ ১৯টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে নেক্সট জিনোম সিকুয়েন্সিং এর ওপর প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

বিএলআরআই’র প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের অডিটোরিয়ামে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়৷ পাঁচ দিনের এই প্রশিক্ষণ চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।


অস্ট্রিয়া, বেলজিয়াম ও যুক্তরাজ্যের তিনজন প্রশিক্ষকের তত্ত্ববধানে ‘রেজিওনাল ট্রেনিং কোর্স অন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ইউসিং ইলুমিনিয়া প্লাটফর্ম কোর্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটির যৌথ আয়োজক ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এবং ফুড এন্ড এগ্রিকালাচার অগ্রানাইজেশন (এফএও)। প্রশিক্ষণটি পরিচালনা করছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুস সামাদ।

এই প্রশিক্ষণে কাতার, ব্রুনেই, ওমান, জর্ডান, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, শ্রীলংকা, ইরাক, ইরান, ইন্দোনেশিয়াসহ ১৮টি দেশের ২৬ জন ও বাংলাদেশের ৪ জনসহ মোট ৩০ জন অংশ নিয়েছেন।

এর আগে গত ০৯ সেপ্টেম্বর ব্র্যাক সিডিএম সাভারে প্রশিক্ষণটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইএর টেকনিক্যাল অফিসার ড. ইভানচু এবং সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় বিএলআরআই মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন আইএইএ এবং বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন এর আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মলিকুলার পর্যায়ের এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা হাতে কলমে স্যাম্পল প্রিপারেশন, জিনোমিক এক্সট্রাকশন, সিডিএনএ সিনথেসিসসহ ইলুমিনা নেক্সটসেক ২০০০ প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নমুনা বিশ্লেষণ করে জিনোমিক ডাটা তৈরি করতে সক্ষম হবেন। জিনোমিক ডাটা প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের মাধ্যমে জীনগত বৈশিষ্ট্যায়নের কৌশল আয়ত্ত করতে পারবেন। প্রশিক্ষণটি প্রাণিসম্পদের জুনোটিক ও আন্তঃসীমান্তীয় রোগসমূহ প্রতিরোধ বিষয়ক গবেষণা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর