শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কালিয়াকৈরে প্রধানমন্ত্রী'র উন্নয়ন প্রচারসভা অনুষ্ঠিত

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩

গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পাবুরিয়াচালা এলাকায় এম এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


দেশের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক মুঠোফোনের মাধ্যমে বলেছেন, আগামী পাঁচ বছরে বাড়ি বাড়ি পাকা রাস্তা করে দেওয়া হবে। এছাড়াও বাড়ি বাড়ি সাপ্লাই পানির ব্যবস্থাসহ নানা উন্নয়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
ফুলবাড়িয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন- ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. শাহ- আলম সরকার, সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা তাঁতি লীগের সভাপতি ফিরোজ আল মামুন, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ আরো অনেক। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্থানীয় ইউপি সদস্যরা ও সাধারণ মানুষ।


সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, যে কাজ এখনো বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর